নূর মুহাম্মদ আজাদী বিভাগীয় প্রধান, ময়মনসিংহ ২২ আগষ্ট ২০২৬ ০৯:৩০ পি.এম
যান চলাচল স্বাভাবিক রাখতে অবৈধ পার্কিং ও সড়ক দখলকারী
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্যের নির্দেশনায় স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গফরগাঁও পৌর শহরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইউসুফ।
শনিবার পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনকালে যানজটের কারণ চিহ্নিত করার পাশাপাশি চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনের সময় শহীদ আব্দুল বেপারি গেট থেকে মিনি স্টেডিয়াম পর্যন্ত চলমান আরসিসি ঢালাই রাস্তার কাজ পরিদর্শন করেন পৌর প্রশাসক। পাশাপাশি বেপারি গেট থেকে রেলস্টেশন চত্বর হয়ে টিচার্স রোড পর্যন্ত নির্মিতব্য ইউনিব্লক রাস্তার নির্মাণকাজও ঘুরে দেখেন তিনি। এ সময় কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
এদিকে পৌর শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দীর্ঘদিনের যানজটের মূল কারণ চিহ্নিত করা হয়।
বিশেষ করে জামতলা মোড়, বেপারি গেট, রেলস্টেশন চত্বর এবং বুধিয়া মার্কেট সংলগ্ন এলাকায় অবৈধ পার্কিং, সড়ক দখল করে হকার বসা এবং যত্রতত্র অটোরিকশা ও সিএনজি দাঁড় করিয়ে রাখাকে যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
যান চলাচল স্বাভাবিক রাখতে অবৈধ পার্কিং ও সড়ক দখলকারী হকারদের বিরুদ্ধে দ্রুত কার্যকর উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত স্থান ছাড়া সড়কে অটোরিকশা ও সিএনজি পার্কিং না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলস্টেশন ও আশপাশের এলাকার পরিবেশ এবং যান চলাচল আরও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পৌর শহরের দীর্ঘস্থায়ী যানজট নিরসন, সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং একটি পরিচ্ছন্ন, সুন্দর ও সুশৃঙ্খল শহর গড়ে তুলতে উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় নেতৃত্বের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।
এ উদ্যোগ সফল করতে গফরগাঁওয়ের সর্বস্তরের সচেতন নাগরিকদের প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: টানা ৩ বার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের
গফরগাঁও পৌর শহরে যানজট নিরসনে ট্রাফিক পাইলটিং কার্যক্রমের উদ্বোধন।
নেত্রকোনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী আটক
তেঁতুলিয়া বাজারে মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযান।
রাওনায় মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণ, যুবকের এক বছরের কারাদণ্ড
গফরগাঁও পৌর শহরের যানজট নিরসনে প্রশাসনের বিশেষ পরিদর্শন
ত্রিশালে বালুমহালে ইউএনওর বিরুদ্ধে কর্মীকে মারধরের অভিযোগ
নেত্রকোনার আটপাড়ায় বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
হাওর পারে চরম হতাশা ও আতঙ্ক, জব্দকৃত নিষিদ্ধ জাল ছিনতাই এর অভিযোগে ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা
নেত্রকোণা জেলায় রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দপ্তর পরিদর্শন, মতবিনিময় সভা ও সহায়তা সামগ্রী বিতরণ
পুলিশ লাইনস্ ,নেত্রকোণায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত
ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের কেন্দুয়ায় যোগদান যোগদান।
জনপ্রশাসনের প্রজ্ঞাপন: বদলি হলেন বকশীগঞ্জের এসিল্যান্ড
পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
৭ পেশাদার জুয়াড়ি গ্রেফতার, তাস ও নগদ টাকা উদ্ধার
ওসি আরমান আলী ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত
মগড়া নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বাঁধ অপসারণ, জাল জব্দ ও ধ্বংস
নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
সরকারি আদেশ তোয়াক্কা না করে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ কর্মকর্তা
দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ দিনের কারাদণ্ড
বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ
শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া নির্বাচন- কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান: লাইসেন্সবিহীন মাছের খাদ্য বিক্রয়ে জরিমানা
হাজিরা দিতে গিয়ে জামিন না পেয়ে কারাগারে ৫ আ.লীগ ও যুবলীগ নেতা
বারহাট্টায় যুব সমাজকে শৃঙ্খলা ও উন্নয়নে জনসচেতনতামূক
মগড়া নদীতে বালুবাহী নৌকা আটক: ৫ জন গ্রেপ্তার।
বারহাট্টায় মোবাইল কোর্ট: অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মে জরিমানা
আটপাড়ায় তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মোটরসাইকেলে তেল বিক্রয়ে কঠোর নির্দেশনা