বুধবার ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

হাওর পারে চরম হতাশা ও আতঙ্ক, জব্দকৃত নিষিদ্ধ জাল ছিনতাই এর অভিযোগে ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা

পলাশ পাল, জেলা প্রতিনিধি ১৮ জুলাই ২০২৬ ০৪:৩৯ পি.এম

জব্দ করা জাল ও নৌকা ছিনিয়ে নিয়ে আসেন । একাধিকবার জেলেদের সঙ্গে বৈঠক করলেও সমাধান হয়নি।

গত ১১ জুলাই শনিবার বিকেলে আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ডিঙ্গাপোতা হাওরে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৫০০ ফিট দৈর্ঘ্যের চারটি নিষিদ্ধ খনা জাল এবং ইঞ্জিনচালিত দুটি নৌকা জব্দ করেন। জব্দকৃত জাল ও নৌকাগুলো পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়। অভিযোগ রয়েছে,পরদিন রবিবার দুপুরে হাওরপাড়ের বিভিন্ন গ্রামের কয়েকশ জেলে সংঘবদ্ধভাবে তদন্ত কেন্দ্রে গিয়ে জব্দ করা জাল ও নৌকা ছিনিয়ে নিয়ে আসেন ।
হাওর থেকে পুলিশের জব্দ করা নিষিদ্ধ খনা জাল ও ইঞ্জিনচালিত নৌকা আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১,১৬৫ জন জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করে এবং বাকি অজ্ঞাতনামা আরও ১,১০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাটি হাওরাঞ্চলে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়দের মতে, এমনিতেই অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে কৃষকের ফসল নষ্ট হওয়ায় হাওরাঞ্চলের মানুষ অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত। আবার বর্ষা মৌসুমে হাওরের ভাসমান জলে জেলেদের মাছ ধরতে বাধা। তার উপর  জেলেদের এ মামলা যেন “মড়ার উপর খারার ঘা”।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রাসেল পারভেজ বাদী হয়ে গত ১৩জুলাই সোমবার  রাতে মোহনগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলা পরবর্তী অভিযুক্ত দুই জেলে ৪ নং মাঘান-সিয়াধার ইউনিয়নের কুড়েরপাড় গ্রামের জাকির হোসেন (২২) ও মামুন মিয়া (২৪)-কে মোহনগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে গতকাল ১৪ জুলাই মঙ্গলবার আদালতে প্রেরণ করে । সেই সাথে অন্য আসামিদের গ্রে’ফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উক্ত মামলার তদন্ত কর্মকর্তা।
সরকার ঘোষিত নিষিদ্ধ সময় অতিক্রম হওয়ার পরেও হাওরে মাছ ধরা নিয়ে হাওরপাড়ের বিভিন্ন গ্রামের জেলেদের সাথে দীর্ঘদিনের টানাপোড়েন কাজ করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন টুকু এবং স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর হাওরে ৭৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনাগুলো বড় হওয়ার আগ পর্যন্ত নি-ষিদ্ধ জাল দিয়ে মাছ আহরণ থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়।
তবে স্থানীয় জেলেদের দাবি, সরকারি নিষেধাজ্ঞার মেয়াদ গত ২৮ জুন শেষ হওয়ায় তারা বৈধভাবে মাছ ধরার অধিকার ফিরে পেয়েছেন। তাই স্থানীয়ভাবে আরোপিত অতিরিক্ত নিষেধাজ্ঞা তারা মানতে অনাগ্রহী। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার জেলেদের সঙ্গে বৈঠক করলেও সমাধান হয়নি।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন ও বিস্তার নিশ্চিত করতে নি-ষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে একসঙ্গে সহস্রাধিক জেলের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় হাওরপাড়ের মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, আইনশৃঙ্খলা রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণের পাশাপাশি জেলেদের জীবিকা ও মানবিক বাস্তবতাকেও প্রাধান্য দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন।কারণ মাছ ধরার উপর  নির্ভর করে হাওর অঞ্চলের  হাজার হাজার জেলে পরিবার জীবিকা নির্বাহ করে থাকে।

আরও খবর

news image

হাওর পারে চরম হতাশা ও আতঙ্ক, জব্দকৃত নিষিদ্ধ জাল ছিনতাই এর অভিযোগে ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা

news image

নেত্রকোণা জেলায় রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দপ্তর পরিদর্শন, মতবিনিময় সভা ও সহায়তা সামগ্রী বিতরণ

news image

পুলিশ লাইনস্ ,নেত্রকোণায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত

news image

ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের কেন্দুয়ায় যোগদান যোগদান।

news image

জনপ্রশাসনের প্রজ্ঞাপন: বদলি হলেন বকশীগঞ্জের এসিল্যান্ড

news image

পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

news image

৭ পেশাদার জুয়াড়ি গ্রেফতার, তাস ও নগদ টাকা উদ্ধার

news image

ওসি আরমান আলী ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

news image

মগড়া নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বাঁধ অপসারণ, জাল জব্দ ও ধ্বংস

news image

নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

news image

নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

news image

সরকারি আদেশ তোয়াক্কা না করে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ কর্মকর্তা

news image

দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ দিনের কারাদণ্ড

news image

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

news image

শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া নির্বাচন- কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

news image

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: লাইসেন্সবিহীন মাছের খাদ্য বিক্রয়ে জরিমানা

news image

হাজিরা দিতে গিয়ে জামিন না পেয়ে কারাগারে ৫ আ.লীগ ও যুবলীগ নেতা

news image

বারহাট্টায় যুব সমাজকে শৃঙ্খলা ও উন্নয়নে জনসচেতনতামূক

news image

মগড়া নদীতে বালুবাহী নৌকা আটক: ৫ জন গ্রেপ্তার।

news image

বারহাট্টায় মোবাইল কোর্ট: অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মে জরিমানা

news image

আটপাড়ায় তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মোটরসাইকেলে তেল বিক্রয়ে কঠোর নির্দেশনা

news image

ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

news image

আটপাড়া থানায় সুনামের সাথে দায়িত্ব পালন, বদলিতে আবেগঘন বিদায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আশরাফুল হক

news image

খাবারের বিষ মিশিয়ে স্ত্রী হত্যার অভিযোগ: হাসপাতালে লাশ রেখে পালাল স্বামী।

news image

সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা!

news image

মদনে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১ বছর পর পুলিশের হাতে গ্রেপ্তার।

news image

আটপাড়ার সুখারী ইউনিয়নে অগ্নিসংযোগের অভিযোগের পর আবারো হামলা: নারীসহ আহত একাধিক

news image

মদনে ওসির বাসায় ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার।

news image

নেত্রকোণার ভোটকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট ও নিরাপত্তা উদ্বেগ, আতঙ্কে প্রিজাইডিং কর্মকর্তারা