নুর মোহাম্মদ খান স্টাফ রিপোর্টার ১৩ আগষ্ট ২০২৬ ১২:৫৯ এ.এম
এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর বিরুদ্ধে ইজারাদারের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজার এলাকার কুলুরবাড়ি বালুমহালে এ ঘটনা ঘটে। ইউএনওর নেতৃত্বে পরিচালিত অভিযানে আনসার ও র্যাবের সদস্যরাও অংশ নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউএনও আরাফাত সিদ্দিকী বালুমহালের অফিসকক্ষে প্রবেশ করে কাগজপত্র দেখতে চান। এ সময় সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সারোয়ার জাহান ওরফে বাচ্চু অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ইউএনও তার সঙ্গে উত্তেজিত আচরণ করেন এবং তাকে থাপ্পড় মারেন বলে ফুটেজে দেখা যায়।
পরে র্যাবের এক সদস্য সারোয়ারকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ইউএনও তার হাত থেকে একটি লাঠি নিয়ে তাকে কয়েক দফা আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ইউএনওকে থামানোর চেষ্টা করেন বলেও ফুটেজে দেখা যায়।
ইজারাদারপক্ষের দাবি, ঘটনার পর সারোয়ার জাহানকে র্যাবের একটি গাড়িতে করে ধলা এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সৃষ্টি এন্টারপ্রাইজের মালিক শামসুজ্জামান মাসুদ বলেন, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে পাঁচ থেকে ছয় মাস আগে বালুমহালটি ইজারা নেওয়া হয়েছে। অভিযানের সময় কাগজপত্র দেখানোর জন্য কিছুটা সময় চাওয়া হয়েছিল। কিন্তু কোনো সুযোগ না দিয়েই তার কর্মচারীকে মারধর করা হয়। পরে কাগজপত্র যাচাই করে ইজারার বৈধতা নিশ্চিত হওয়ার পর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সেখান থেকে চলে যান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউএনও আরাফাত সিদ্দিকী ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: টানা ৩ বার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের
গফরগাঁও পৌর শহরে যানজট নিরসনে ট্রাফিক পাইলটিং কার্যক্রমের উদ্বোধন।
নেত্রকোনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী আটক
তেঁতুলিয়া বাজারে মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযান।
রাওনায় মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণ, যুবকের এক বছরের কারাদণ্ড
গফরগাঁও পৌর শহরের যানজট নিরসনে প্রশাসনের বিশেষ পরিদর্শন
ত্রিশালে বালুমহালে ইউএনওর বিরুদ্ধে কর্মীকে মারধরের অভিযোগ
নেত্রকোনার আটপাড়ায় বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
হাওর পারে চরম হতাশা ও আতঙ্ক, জব্দকৃত নিষিদ্ধ জাল ছিনতাই এর অভিযোগে ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা
নেত্রকোণা জেলায় রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দপ্তর পরিদর্শন, মতবিনিময় সভা ও সহায়তা সামগ্রী বিতরণ
পুলিশ লাইনস্ ,নেত্রকোণায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত
ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের কেন্দুয়ায় যোগদান যোগদান।
জনপ্রশাসনের প্রজ্ঞাপন: বদলি হলেন বকশীগঞ্জের এসিল্যান্ড
পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
৭ পেশাদার জুয়াড়ি গ্রেফতার, তাস ও নগদ টাকা উদ্ধার
ওসি আরমান আলী ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত
মগড়া নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বাঁধ অপসারণ, জাল জব্দ ও ধ্বংস
নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
সরকারি আদেশ তোয়াক্কা না করে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ কর্মকর্তা
দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ দিনের কারাদণ্ড
বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ
শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া নির্বাচন- কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান: লাইসেন্সবিহীন মাছের খাদ্য বিক্রয়ে জরিমানা
হাজিরা দিতে গিয়ে জামিন না পেয়ে কারাগারে ৫ আ.লীগ ও যুবলীগ নেতা
বারহাট্টায় যুব সমাজকে শৃঙ্খলা ও উন্নয়নে জনসচেতনতামূক
মগড়া নদীতে বালুবাহী নৌকা আটক: ৫ জন গ্রেপ্তার।
বারহাট্টায় মোবাইল কোর্ট: অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মে জরিমানা
আটপাড়ায় তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মোটরসাইকেলে তেল বিক্রয়ে কঠোর নির্দেশনা