পলাশ পাল জেলা প্রতিনিধি ০৮ সেপ্টেম্বার ২০২৬ ০৮:৪২ এ.এম
শ্রেষ্ঠ এসআই: মো. মহিবুর রহমান (দুর্গাপুর থানা)।
কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে নেত্রকোনা জেলায় টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ। আগস্ট মাসের সার্বিক পুলিশি কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে তিনি এই সম্মাননা অর্জন করেন।
আজ ৭সেপ্টেম্বর সোমবার সকালে নেত্রকোনা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে এ শ্রেষ্ঠত্বের সম্মাননা তুলে দেন জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম।
চলতি বছরের গত ২৮ এপ্রিল দুর্গাপুর থানায় যোগদানের পর থেকেই পাহাড়ি ও দুর্গম সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, পরোয়ানা তামিল এবং আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন শাকের আহমেদ। এর আগেও তিনি মে ও আগস্ট মাসে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসির গৌরব অর্জন করেন।
নেত্রকোনা জেলায় অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কৃতরা:
শ্রেষ্ঠ সার্কেল: সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল, অতিরিক্ত দায়িত্বে দুর্গাপুর সার্কেল)।
শ্রেষ্ঠ এসআই: মো. মহিবুর রহমান (দুর্গাপুর থানা)।
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী: সার্জেন্ট জাহাঙ্গীর খান (ট্রাফিক, নেত্রকোনা)।
শ্রেষ্ঠ এএসআই: মো. সুমন মিয়া (নেত্রকোনা সদর থানা)।
সর্বোচ্চ ডিউটিকারী ট্রাফিক কনস্টেবল: শফিকুল ইসলাম (ট্রাফিক, নেত্রকোনা)।
বিশেষ পুরস্কারপ্রাপ্তরা:
তদন্তে ও বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন—পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান, পিপিএম (পূর্বধলা থানা); এসআই মাজহারুল ইসলাম ও এসআই মাসুম বিল্লাহ স্বপন (নেত্রকোনা সদর থানা); এসআই শেখ তৌফিকুল আমিন (ডিবি) এবং এএসআই হারুন অর রশিদ (দুর্গাপুর থানা)।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, "এই অর্জন দুর্গাপুর থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমরা আরও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।"
সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকায় পুলিশের এই ধারাবাহিক অর্জনে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে এবং পুলিশ সদস্যদের মধ্যেও কর্মোদ্দীপনা বৃদ্ধি পেয়েছে।
সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: টানা ৩ বার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের
গফরগাঁও পৌর শহরে যানজট নিরসনে ট্রাফিক পাইলটিং কার্যক্রমের উদ্বোধন।
নেত্রকোনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী আটক
তেঁতুলিয়া বাজারে মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযান।
রাওনায় মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণ, যুবকের এক বছরের কারাদণ্ড
গফরগাঁও পৌর শহরের যানজট নিরসনে প্রশাসনের বিশেষ পরিদর্শন
ত্রিশালে বালুমহালে ইউএনওর বিরুদ্ধে কর্মীকে মারধরের অভিযোগ
নেত্রকোনার আটপাড়ায় বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
হাওর পারে চরম হতাশা ও আতঙ্ক, জব্দকৃত নিষিদ্ধ জাল ছিনতাই এর অভিযোগে ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা
নেত্রকোণা জেলায় রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দপ্তর পরিদর্শন, মতবিনিময় সভা ও সহায়তা সামগ্রী বিতরণ
পুলিশ লাইনস্ ,নেত্রকোণায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত
ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের কেন্দুয়ায় যোগদান যোগদান।
জনপ্রশাসনের প্রজ্ঞাপন: বদলি হলেন বকশীগঞ্জের এসিল্যান্ড
পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
৭ পেশাদার জুয়াড়ি গ্রেফতার, তাস ও নগদ টাকা উদ্ধার
ওসি আরমান আলী ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত
মগড়া নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বাঁধ অপসারণ, জাল জব্দ ও ধ্বংস
নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
সরকারি আদেশ তোয়াক্কা না করে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ কর্মকর্তা
দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ দিনের কারাদণ্ড
বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ
শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া নির্বাচন- কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান: লাইসেন্সবিহীন মাছের খাদ্য বিক্রয়ে জরিমানা
হাজিরা দিতে গিয়ে জামিন না পেয়ে কারাগারে ৫ আ.লীগ ও যুবলীগ নেতা
বারহাট্টায় যুব সমাজকে শৃঙ্খলা ও উন্নয়নে জনসচেতনতামূক
মগড়া নদীতে বালুবাহী নৌকা আটক: ৫ জন গ্রেপ্তার।
বারহাট্টায় মোবাইল কোর্ট: অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মে জরিমানা
আটপাড়ায় তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মোটরসাইকেলে তেল বিক্রয়ে কঠোর নির্দেশনা