সামরুল হক, স্টাফ রিপোর্টার: ৩০ মার্চ ২০২৬ ১০:২০ পি.এম
ডিবি পুলিশের কর্মকর্তা (ওসি)
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. সুমন ভূঁইয়া (৩২) নামে এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মতিউর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, ঘোষবাগ-দোকাঠি এলাকায় এক মাদক কারবারি দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মো. সুমন ভূঁইয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত সুমন ভূঁইয়া ঢাকার আশুলিয়ার ঘোষবাগ দোকাঠি আমজাদ টাওয়ার এলাকার বাসিন্দা এবং মো. সিদ্দিকুর রহমান ভূঁইয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে আশুলিয়ার ঘোষবাগ-দোকাঠি এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং নিয়মিতভাবে ইয়াবা সরবরাহ ও বিক্রয় করতো।
ডিবি পুলিশের কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম এ বিষয়ে জানান, “আটক ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা ডিবি পুলিশের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।
ডিবি উত্তরের অভিযানে ৮০ গ্রাম হেরোইন ও ১০০ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাদক, অপহরণ ও ডাকাতি মামলার আসামিসহ ১২ জন আটক
মোহনগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার ৩ আসামি গ্রেপ্তার
তেল চুরি মামলার আসামিসহ ৭ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
বারহাট্টার মাদক ব্যবসায়ী- শালা, দুলাভাই আটক।
বকশীগঞ্জে ছাগল চুরির ঘটনায় উত্তেজনা: উদ্ধার হওয়া ছাগলের মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ
আটপাড়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধর ২ লক্ষ টাকা লুট থানায় অভিযোগ।
মদন উপজেলা থেকে কোটি কোটি টাকা নিয়ে উধাও পল্লীবন্ধু উন্নয়ন সংস্থা গ্রেপ্তার২
বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা আটক, এলাকায় চাঞ্চল্য
ইয়াবাসহ ৫ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ
ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারীসহ ৪ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা ও হেরোইন
ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার
শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
মদনে পাচারের চেষ্টা: সরকারি ৬৬৭ বস্তা চালসহ ট্রাক জব্দ, আটক ২
বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত চোরসহ গ্রেফতার ৬, আদালতে প্রেরণ
ধর্ষণ মামলায় নির্দোষ প্রমাণিত ইমাম, আসল অভিযুক্ত বড়ভাই
যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন, গর্ভপাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা: বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ
ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১
রৌমারীতে বিশেষ অভিযানে ১৭ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক
বাসন থানায় বিশেষ অভিযানে শিশুনির্যাতন, মাদক ও অস্ত্র মামলার ৬ আসামী গ্রেফতার
সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও চোলাই মদসহ ৭ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহের নান্দাইলে পথ হারানো নারীকে দুই দফায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আশ্রয়দাতাকেও হুমকি
দেওয়ানগঞ্জে ইজিবাইকের ৪ ব্যাটারিসহ আটক ৩, চুরি চক্রের সন্ধানে পুলিশের জোর অভিযান
মদনে ইয়াবা ব্যবসায়ী রবিউলকে গ্রেপ্তার করে প্রশংসায় ভাসছেন নবাগত ওসি।
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৭৩১ পিস ভারতীয় কসমেটিকস উদ্ধার
বাসন থানার বিশেষ অভিযান: অপহরণ মামলাসহ বিভিন্ন মামলায় ৩ আসামী গ্রেফতার