বুধবার ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

ময়মনসিংহের নান্দাইলে পথ হারানো নারীকে দুই দফায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আশ্রয়দাতাকেও হুমকি

শিশুসন্তানকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ময়মনসিংহের নান্দাইল উপজেলায়

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে পথ হারানো এক নারীকে (২৮) দুই দফায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় তাকে আশ্রয় দেওয়ায় একটি পরিবারকেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর বাবার বাড়ি সুনামগঞ্জে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে নান্দাইল উপজেলার কান্দিউড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে কাজল মিয়াসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে ভুক্তভোগীর ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, গত সোমবার (২০ এপ্রিল) বাবার বাড়ি থেকে ভালুকা উপজেলায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে পথ হারিয়ে নান্দাইল চৌরাস্তা এলাকায় পৌঁছান ওই নারী। সন্ধ্যার সময় কয়েকজন ব্যক্তি তাকে শ্বশুরবাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাড়াইল সড়কের শিমুলতলা এলাকার একটি বিলে নিয়ে যায়। সেখানে চারজন পালাক্রমে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে আরও দুইজন তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে পুনরায় ধর্ষণ করে।
ঘটনার পর অভিযুক্তরা তাকে রাস্তায় ফেলে রেখে যায়। স্থানীয় ইজিবাইকচালক সুজন মিয়া জানান, সেদিন রাতে শিমুলতলা এলাকায় শিশুসন্তানকে কোলে নিয়ে কাঁদতে দেখে তিনি তার কাছে এগিয়ে যান। পরে ওই নারী পুরো ঘটনা তাকে জানান।
তিনি আরও বলেন, ধর্ষণের সময় শিশুটি কান্না করলে দুর্বৃত্তরা তাকে আঘাত করে, এতে শিশুটির চোখের নিচে ফুলে যায়।
পরবর্তীতে সুজন মিয়া ওই নারীকে নিজের বাড়িতে আশ্রয় দেন। তবে গত শুক্রবার (২৫ এপ্রিল) গভীর রাতে অভিযুক্ত কাজল মিয়া ওই নারীকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয়ে তিনি আশ্রয়দাতাসহ পরিবারের সদস্যদের হুমকি দিয়ে চলে যান।
এছাড়া ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে স্থানীয় সাবেক ইউপি সদস্য বাশারত মিয়াও আশ্রয়দাতার বাড়ি থেকে ওই নারীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। আশ্রয়দাতা সুজন মিয়া জানান, ভুক্তভোগীকে আশ্রয় দেওয়ার কারণে তাকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।

news image

নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

news image

গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল

news image

জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

news image

নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক

news image

মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী

news image

নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ

news image

আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

news image

লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

news image

অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।

news image

নেত্রকোণায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২।

news image

স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান।

news image

বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ২

news image

ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news image

পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

news image

পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ৩ জন গ্রেপ্তার

news image

আশুলিয়ায় ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি আটক

news image

গফরগাঁওয়ে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে মারধর

news image

মাদক সেবনের দায়ে বকশীগঞ্জে ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

news image

বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

news image

বকশীগঞ্জে বাড়িতে সংঘবদ্ধ হামলা, নগদ ২৭ লাখ টাকা লুটের অভিযোগ

news image

ডিবি উত্তরের অভিযানে ৮০ গ্রাম হেরোইন ও ১০০ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news image

মাদক, অপহরণ ও ডাকাতি মামলার আসামিসহ ১২ জন আটক

news image

মোহনগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

news image

পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার ৩ আসামি গ্রেপ্তার

news image

তেল চুরি মামলার আসামিসহ ৭ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

news image

বারহাট্টার মাদক ব্যবসায়ী- শালা, দুলাভাই আটক।

news image

বকশীগঞ্জে ছাগল চুরির ঘটনায় উত্তেজনা: উদ্ধার হওয়া ছাগলের মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

news image

আটপাড়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

news image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধর ‎২ লক্ষ টাকা লুট থানায় অভিযোগ।