সামরুল হক, স্টাফ রিপোর্টার: ০৯ এপ্রিল ২০২৬ ১০:৫১ পি.এম
প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।”
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুর চর ইউনিয়নের মেরুর চর গ্রামে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। অভিযোগ উঠেছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন, যার ফলে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, মোঃ আলেক মন্ডল, সুমন মন্ডল ও সবুজ মন্ডল উভয় পিতা: মোঃ মুকুল মন্ডল, মোঃ শহিদুর ইসলাম মন্ডল (৩০) পিতা মোঃ আব্দুস সাত্তার নামের চার ব্যক্তি প্রকাশ্যে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে এলাকার তরুণদের বিপথে পরিচালিত করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, এই চার জনের কারণে মেরুর চর গ্রামে দিন দিন চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে। মাদক সেবনের ফলে অনেক তরুণ পড়াশোনা ছেড়ে দিচ্ছে এবং পরিবারগুলো সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, “আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। মাদকের কারণে পুরো এলাকা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।”
এদিকে এলাকাবাসী আরও অভিযোগ করেন, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মাদক ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ানোর সাহস না পায়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর প্রত্যাশা—দ্রুত পদক্ষেপ নিয়ে মেরুর চর গ্রামকে মাদকমুক্ত করা হোক।
দক্ষিণখান থানার চুরির মামলায় পলাতক মনির গ্রেপ্তার
আটপাড়ায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, কিশোরী সহ আটক ২
শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেত্রকোণার মদনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ।
ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত পুলিশের হাতে আটক।
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক
নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
সরকারি ১০০ বস্তা চাল জব্দ আটক ২ জন।
নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ
পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক
নেত্রকোনায় পৌরসভার নাম-রশিদে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ
নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ১
আটপাড়ায় ঋণ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা
ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১৩, ফল চ্যালেঞ্জ ৭১ হাজার ৬৬
সাভার-আশুলিয়ায় রাস্তায় পানির মোটর ও টিনের বেড়া, ভোগান্তিতে ১০ পরিবার
কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫৬
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।
খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার
বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ।
চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।
নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা
গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল
জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর
নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী
নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ
আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।