সামরুল হক, স্টাফ রিপোর্টার: ০৬ এপ্রিল ২০২৬ ০৯:২৭ এ.এম
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৫ এপ্রিল ২০২৬ তারিখে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, অপহরণ, সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং বিভিন্ন পরোয়ানাভুক্ত মামলার অভিযোগ রয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— রবিন (৩০), পিতা মৃত জয়নাল আবেদীন, মাতা রুমানা, স্থায়ী ঠিকানা ভোগড়া (পূর্বপাড়া), বাসন, গাজীপুর। রায়হান (২৫), পিতা শামসুল ইসলাম, মাতা রেহেনা, বর্তমান ঠিকানা ভোগড়া (আলামিনের বাসা, ভাড়াটিয়া), বাসন; স্থায়ী ঠিকানা বাহির শিমুল, হালুয়াঘাট, ময়মনসিংহ।
এছাড়াও একই অভিযোগে গ্রেফতার হয়েছেন— মোছাঃ আসমা আক্তার (৩৫), পিতা ছুরাব শেখ, মাতা সুফিয়া বেগম, বর্তমান ঠিকানা গাছা, গাজীপুর; স্থায়ী ঠিকানা মুজলিশপুর, রাজবাড়ী সদর। মোঃ আরিফুল ইসলাম (৩০), পিতা সামসুল হক, মাতা আরিফুন নাহার, স্থায়ী ঠিকানা সাঁথিয়া, পাবনা; বর্তমান গাছা, গাজীপুর।
অভিযানে অপহরণ মামলার এজাহারভুক্ত আসামী বারিক ইসলাম (২৮) কে কোনাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার স্থায়ী ঠিকানা বগুড়ার নন্দীগ্রাম এলাকায়।
এছাড়া সড়ক পরিবহন আইনের মামলায় মোঃ ফারুক (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলায়।
পুলিশ আরও জানায়, সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ৩ জন আসামীকেও এ অভিযানে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— সখিনা খাতুন (৫০), রবি আক্তার (৩৬) এবং মোঃ আল আমিন (৪৯)। তাদের সবাই গাজীপুর মহানগরের বাসন থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বাসন থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
দক্ষিণখান থানার চুরির মামলায় পলাতক মনির গ্রেপ্তার
আটপাড়ায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, কিশোরী সহ আটক ২
শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেত্রকোণার মদনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ।
ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত পুলিশের হাতে আটক।
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক
নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
সরকারি ১০০ বস্তা চাল জব্দ আটক ২ জন।
নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ
পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক
নেত্রকোনায় পৌরসভার নাম-রশিদে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ
নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ১
আটপাড়ায় ঋণ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা
ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১৩, ফল চ্যালেঞ্জ ৭১ হাজার ৬৬
সাভার-আশুলিয়ায় রাস্তায় পানির মোটর ও টিনের বেড়া, ভোগান্তিতে ১০ পরিবার
কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫৬
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।
খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার
বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ।
চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।
নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা
গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল
জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর
নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী
নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ
আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।