সামরুল হক, স্টাফ রিপোর্টার: ০৮ এপ্রিল ২০২৬ ০৯:১২ পি.এম
পুলিশ আরও জানায়, ঘটনাটি আত্মহত্যা
ঢাকার আশুলিয়ায় একটি ভাড়াবাসা থেকে সানজিদা (২০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর ফারেনটেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডেন্ডাবর ফারেনটেক এলাকার নজরুল ইসলামের মালিকানাধীন একটি ভাড়া বাসার কক্ষে সানজিদা একাই বসবাস করতেন।
প্রতিদিনের মতো ওইদিনও তিনি ঘরের ভেতরে ছিলেন। তবে দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে সন্দেহ হলে স্থানীয়রা খোঁজখবর নিতে শুরু করেন। একপর্যায়ে ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন তারা।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যবর্তী কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন।
নিহত সানজিদা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জিয়ানপুর এলাকার মৃত তসলিম শেখের মেয়ে। স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ গ্রহণের আবেদন করা হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
পুলিশ আরও জানায়, ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হলেও, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ করে এমন মৃত্যুতে হতবাক পরিবার ও
আটপাড়ায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, লাখ টাকার ক্ষতি — দিশেহারা খামারিরা
নেত্রকোণার আটপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
জমিজমা নিয়ে বিরোধে আটপাড়ায় সংঘর্ষ, আহত ৩
আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, চিকিৎসাধীন ৫
বৈশাখী ঝড়ে মেলান্দহে মর্মান্তিক দুর্ঘটনা: গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু
আটপাড়ায় ঘরের ধর্ণায় ঝুলে যুবকের মৃত্যু।
নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সাইমন গুরুতর আহত, ময়মনসিংহ মেডিকেলে রেফার
আশুলিয়ায় ভাড়াবাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে, দুজনের মৃতদেহ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৪ শিশুর মৃত্যু
আটপাড়ায় নদীতে গোসল করতে গিয়ে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
বর-কনেসহ ১৪ জন নিহত: স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ
বারহাট্টায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
বারহাট্টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
৯ বছরের শিশু খালি ঘরে ধর্নার সাথে ঝোলানো হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
গাজীপুরের পুবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই সন্তান নিহত, পরিচয় অজ্ঞাত