জেলা প্রতিনিধিঃ ১৬ জানু ২০২৬ ১০:৫৬ পি.এম
পুরান ঢাকার বেগম বাজার এলাকার বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী সালাম খান পারিবারিক স্বজনদের বিরুদ্ধে তার কষ্টার্জিত অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন।
ভুক্তভোগী সালাম খান জানান, তিনি ২০০৭ সালের শেষ দিকে সৌদি আরব গমন করেন এবং দীর্ঘ প্রায় ১০ বছর সেখানে অবস্থান করে কষ্টার্জিত মোট এক কোটি ২০ লাখ টাকা দেশে পাঠান। ওই টাকা তার মায়ের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। তবে তার মা ব্যাংকিং বিষয়ে অজ্ঞ ও দীর্ঘদিন অসুস্থ থাকায় ওই হিসাব দেখভালের দায়িত্বে ছিলেন তার মেঝো বোন রেহানা আক্তার ও তার স্বামী শাহেদ আলী।
সালাম খানের অভিযোগ, দেশে ফিরে টাকা হিসাব চাইতে গেলে তার মেঝো বোন ও ভগ্নিপতি বিভিন্নভাবে টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে তাকে হুমকি-ধামকি দিতে থাকেন। শাহেদ আলী অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, যার প্রমাণ তার কাছে রয়েছে বলে দাবি করেন সালাম খান। সাহেদ আলী বর্তমানে তিনি বিএনপির ৩৩ নম্বর ওয়ার্ড, আবুল হাসনাত রোড ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত শাহেদ আলীর বাসার ঠিকানা ৪৯, আবুল হাসনাত রোড।
ভুক্তভোগীর দাবি অনুযায়ী, টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে অভিযুক্তরা তার বাসায় পরপর চারবার হামলা চালায়। এসব হামলার ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় তিনি বংশাল থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর একটি মামলা দায়ের হয়।
সালাম খান আরও জানান, মামলার আট দিনের মাথায় অভিযুক্তরা প্রায় ১০ জন আইনজীবী নিয়ে কোর্টে সিলেন্ডার করে জামিনে মুক্তি পান। এরপরও হুমকি বন্ধ হয়নি। সর্বশেষ গত মাসের ১৩ তারিখ রাত আনুমানিক ১টা ৫ মিনিটে তার বাসায় পুনরায় হামলা চালানো হয়। এ সময় অভিযুক্তরা মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে এবং হুমকি দিয়ে বলে, “মিটফোর্ড হাসপাতালে যেভাবে পাথর নিক্ষেপ করে সোহাগকে মারা হয়েছে, তোকেও সেভাবেই মেরে ফেলা হবে”—এমন হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তার স্ত্রীও আতঙ্কের মধ্যে রয়েছেন ওনার স্ত্রী একজন রানিং স্টুডেন্ট সে কলেজে যেতে পারে না দেড় মাস যাবত সন্ত্রাসীরা বলে রাস্তায় বের হলে উঠায়া নিয়ে যাবে তার দুইটা ছোট ছোট বাচ্চা আছে বলে বাচ্চাদেরও কিডন্যাপ করবে
বর্তমানে সালাম খান ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এবং প্রশাসনের কাছে দ্রুত আইনি সুরক্ষা ও ন্যায়বিচারের দাবি করেছেন।
আটপাড়ায় ৯৪ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
দক্ষিণখান থানার চুরির মামলায় পলাতক মনির গ্রেপ্তার
আটপাড়ায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, কিশোরী সহ আটক ২
শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেত্রকোণার মদনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ।
ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত পুলিশের হাতে আটক।
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক
নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
সরকারি ১০০ বস্তা চাল জব্দ আটক ২ জন।
নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ
পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক
নেত্রকোনায় পৌরসভার নাম-রশিদে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ
নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ১
আটপাড়ায় ঋণ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা
ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১৩, ফল চ্যালেঞ্জ ৭১ হাজার ৬৬
সাভার-আশুলিয়ায় রাস্তায় পানির মোটর ও টিনের বেড়া, ভোগান্তিতে ১০ পরিবার
কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫৬
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।
খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার
বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ।
চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।
নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা
গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল
জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর
নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী
নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ
আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার