নিজস্ব প্রতিবেদক ২৯ মার্চ ২০২৬ ১১:০৯ পি.এম
পাইকগাছা (খুলনা)
পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজার থেকে একটি ব্যাটারি চালিত ভ্যান চুরি হয়েছে।
২৯ মার্চ (রোববার) সকাল সাড়ে দশটার দিকে আগড়ঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ১ম গেটের সামনে হতে ভ্যানটি চুরি করে নিয়ে যায় চোরেরা।
চুরি হয়ে যাওয়া ব্যাটারি চালিত ভ্যানটির মালিক উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাই কাটি (ঋষিপাড়া) গ্রামের আনন্দ দাশ (৫০) জানান, প্রতিদিনের ন্যায় সে আজও সকালে ভ্যান নিয়ে রাস্তায় আসে জীবিকা নির্বাহের জন্য। সে তার বাড়ি থেকে স্থানীয় নতুন বাজারের সমিলের নিকট পৌছালে দু'জন ব্যক্তি ১টি মোটরসাইকেল যোগে তার কাছে আসে। এবং সেখান থেকে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় হতে বই নিয়ে কপিলমুনি যাবে বলে ভাড়া চুক্তি করে। এরপর মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন তার ভ্যানে উঠে বসে অন্য আরেকজন মোটর সাইকেল চালিয়ে ভ্যানের পিছনে পিছনে আসে। এমতাবস্থায় তাড়া আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ১ম গেটে পৌছালে ভ্যানে বসে থাকা যাত্রী ভ্যান চালকের ভ্যানটিকে মোটরসাইকেলে থাকা অন্যজনকে পাহাড়ায় রেখে ভ্যান চালককে নিয়ে বই আনার জন্য গেটের ভিতরে ঢুকে বিদ্যালয়ের দিকে যেতে থাকে। ভ্যানচালক ও সাথে থাকা যাত্রী বিদ্যালয়ের মাঠের মধ্যবর্তী স্থানে পৌঁছালে সাথে থাকা যাত্রী ভ্যান চালককে পুনরায় ভ্যানের নিকট ফিরে গিয়ে ভ্যানটি মুল গেট দিখিয়ে দিয়ে সেখান দিয়ে নিয়ে বিদ্যালয়ের ভিতরে আসতে বলে। তখন ভ্যানচালক রেখে আসা ভ্যানের কাছে এসে দেখতে পায় তার ভ্যানটি সেখানে নেই। এমনকি ভ্যানটির পাহারায় যিনি ছিলেন মোটরসাইকেল সহ তিনিও নেই। তখন ভ্যানচালক আবার দৌড়ে যায় বিদ্যালয়ের ভিতরে কিন্তু সেখানেও গিয়ে দেখে অপর ব্যক্তিও বিদ্যালয়ের মাঠে নেই। তখন সে বুঝতে পারে তার ভ্যানটি পরিকল্পনা করেই চুরি করে নিয়ে গেছে চোরেরা।
এসময় তিনি অ/ঝরে কান্না শুরু করলে আশে পাশে থাকা লোকজন ছুটে আসে এবং ঘটনার বিবরণ শুনে স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও ভ্যানটির কোন সন্ধান মেলেনি।
এদিকে ভ্যানচালক আনন্দ দাশ আরও জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি নিজেই। তার স্ত্রী খুবই অসুস্থ। এই একমাত্র ভ্যানটি চালিয়েই পরিবারের মুখে অন্য যোগানো সহ স্ত্রীর চিকিৎসার খরচ চালাতেন। ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েছে এবং কান্নায় ভেঙে পড়েন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় সাধারণ ডায়রির প্রস্তুতি চলছিল।
আটপাড়ায় ৯৪ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
দক্ষিণখান থানার চুরির মামলায় পলাতক মনির গ্রেপ্তার
আটপাড়ায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, কিশোরী সহ আটক ২
শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেত্রকোণার মদনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ।
ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত পুলিশের হাতে আটক।
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক
নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
সরকারি ১০০ বস্তা চাল জব্দ আটক ২ জন।
নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ
পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক
নেত্রকোনায় পৌরসভার নাম-রশিদে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ
নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ১
আটপাড়ায় ঋণ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা
ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১৩, ফল চ্যালেঞ্জ ৭১ হাজার ৬৬
সাভার-আশুলিয়ায় রাস্তায় পানির মোটর ও টিনের বেড়া, ভোগান্তিতে ১০ পরিবার
কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫৬
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।
খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার
বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ।
চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।
নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা
গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল
জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর
নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী
নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ
আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার