নূর মুহাম্মদ আজাদী বিভাগীয় প্রধান, ময়মনসিংহ ০৭ আগষ্ট ২০২৬ ০৬:৪৭ পি.এম
জেলায়
গফরগাঁও (ময়মনসিংহ), ৭ আগস্ট: ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল থেকে এ রুটে আন্তঃনগর ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দে ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। আকস্মিক এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, দুর্ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। দ্রুত লাইন সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রেলওয়ে সূত্র আরও জানায়, লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের জন্য একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার ও মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
এদিকে, দুর্ঘটনার কারণে এ রুটে চলাচলকারী আন্তঃনগর ও কমিউটার ট্রেনগুলোর সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন ও দীর্ঘ বিলম্বের আশঙ্কা করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাজ শেষ না হওয়া পর্যন্ত যাত্রীদের বিকল্প সড়কপথ ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
গফরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
গফরগাঁওয়ে তুলার গুদামে ভয়াবহ আগুন, পুড়েছে ৪ দোকান।
পূর্বধলায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪
গফরগাঁওয়ে জামালপুর কমিউটারের ৪ বগি লাইনচ্যুত, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ
আটপাড়ায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, লাখ টাকার ক্ষতি — দিশেহারা খামারিরা
নেত্রকোণার আটপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
জমিজমা নিয়ে বিরোধে আটপাড়ায় সংঘর্ষ, আহত ৩
আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, চিকিৎসাধীন ৫
বৈশাখী ঝড়ে মেলান্দহে মর্মান্তিক দুর্ঘটনা: গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু
আটপাড়ায় ঘরের ধর্ণায় ঝুলে যুবকের মৃত্যু।
নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সাইমন গুরুতর আহত, ময়মনসিংহ মেডিকেলে রেফার
আশুলিয়ায় ভাড়াবাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে, দুজনের মৃতদেহ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৪ শিশুর মৃত্যু
আটপাড়ায় নদীতে গোসল করতে গিয়ে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
বর-কনেসহ ১৪ জন নিহত: স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ
বারহাট্টায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
বারহাট্টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
৯ বছরের শিশু খালি ঘরে ধর্নার সাথে ঝোলানো হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
গাজীপুরের পুবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই সন্তান নিহত, পরিচয় অজ্ঞাত