নূর মুহাম্মদ আজাদী | ময়মনসিংহ বিভাগীয় প্রধান ০৪ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৪৫ পি.এম
৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—পালইকান্দা গ্রামের মাজহারুল ইসলামের তিন বছর বয়সী ছেলে সাফা এবং নুরুল ইসলামের তিন বছর বয়সী মেয়ে সাইফানা। নিহত সাফার বাবা মাজহারুল ইসলাম ও সাইফানার মা সাদিয়া আক্তার আপন ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে বৃষ্টির সময় শিশু দুটি বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
পরে দ্রুত শিশু দুটিকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মিথুন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর একসঙ্গে মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। আপন ভাই-বোনের সন্তান দুই শিশুর একসঙ্গে মৃত্যুতে পালইকান্দা গ্রামেও নেমে এসেছে শোকের ছায়া।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।
গফরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
গফরগাঁওয়ে তুলার গুদামে ভয়াবহ আগুন, পুড়েছে ৪ দোকান।
পূর্বধলায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪
গফরগাঁওয়ে জামালপুর কমিউটারের ৪ বগি লাইনচ্যুত, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ
আটপাড়ায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, লাখ টাকার ক্ষতি — দিশেহারা খামারিরা
নেত্রকোণার আটপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
জমিজমা নিয়ে বিরোধে আটপাড়ায় সংঘর্ষ, আহত ৩
আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, চিকিৎসাধীন ৫
বৈশাখী ঝড়ে মেলান্দহে মর্মান্তিক দুর্ঘটনা: গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু
আটপাড়ায় ঘরের ধর্ণায় ঝুলে যুবকের মৃত্যু।
নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সাইমন গুরুতর আহত, ময়মনসিংহ মেডিকেলে রেফার
আশুলিয়ায় ভাড়াবাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে, দুজনের মৃতদেহ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৪ শিশুর মৃত্যু
আটপাড়ায় নদীতে গোসল করতে গিয়ে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
বর-কনেসহ ১৪ জন নিহত: স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ
বারহাট্টায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
বারহাট্টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
৯ বছরের শিশু খালি ঘরে ধর্নার সাথে ঝোলানো হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
গাজীপুরের পুবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই সন্তান নিহত, পরিচয় অজ্ঞাত