বুধবার ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

অবশেষে ৫৫ বছর পর মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করা গুলি,অস্ত্রোপচারে অপসারণে স্বস্তি পেলেন মন্নাস আলী

পলাশ পাল, জেলা প্রতিনিধি ০৫ জুলাই ২০২৬ ১০:৫৬ পি.এম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মন্নাস আলী। পাকিস্তানি সেনাদের ছোড়া একটি গুলি

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের ছোড়া একটি গুলি ৫৫ বছর ধরে পেটে নিয়েই বেঁচে ছিলেন ৭৫ বছর বয়সী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মন্নাস আলী। অবশেষে চিকিৎসকদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে গুলি থাকার বিষয়টি নিশ্চিত হয়। পরবর্তীতে 
গত ৪ জুলাই শনিবার  দুপুরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল প্রায় ৩০ মিনিটব্যাপী সফল অস্ত্রোপচার পরিচালনার মাধ্যমে  তার পেট থেকে গুলিটি বের করেন।
মন্নাস আলীর বাড়ি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হরিয়াউন্দ গ্রামে।স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় দুর্গাপুরে পাকিস্তানি সেনাবাহিনী একটি ক্যাম্প স্থাপন করে। সে সময় গাঁওকান্দিয়া ইউনিয়নে এক বীর মুক্তিযোদ্ধা তিনজন পাকিস্তানি সেনাকে হত্যা করে মাটিচাপা দেন। এর প্রতিশোধ নিতে পাকিস্তানি বাহিনী আশপাশের গ্রামগুলোতে ভয়াবহ হামলা চালায়।
হামলার সময় অর্ধশতাধিক মানুষকে ঘরের ভেতরে আটকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় এবং নির্বিচারে গুলি চালানো হয়। এতে বহু মানুষ নিহত হন, আর অনেকে প্রাণ বাঁচাতে পালিয়ে যান।
সেই সময় প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর সময় পাকিস্তানি সেনাদের ছোড়া একটি গুলি মন্নাস আলীর পেটে বিদ্ধ হয়। চরম দারিদ্র্যের কারণে তিনি কখনো অস্ত্রোপচার করাতে পারেননি। ফলে প্রায় ৫৫ বছর ধরে শরীরেই গুলিটি বহন করেই জীবন কাটাতে হয় তাকে।
সম্প্রতি বিষয়টি এলাকার বাসী মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম  আলোচনায় এলে চিকিৎসকদের নজরে আসে। পরে উদ্যোগ নিয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার অস্ত্রোপচার করা হয় এবং দীর্ঘদিনের সেই গুলিটি সফলভাবে অপসারণ করা সম্ভব হয়।
চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে মন্নাস আলী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং সুস্থ আছেন ।মন্নাস আলীর ছেলে আবুল হোসেন বলেন, “বাবা বিগত সব সময়ই অসুস্থ থাকতেন, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি।” হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি হাসপাতাল কর্তৃপক্ষ এবং যাদের সার্বিক সহযোগিতায় বাবার এই  অস্ত্রোপাচার সম্ভব হয়েছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকাবাসীর সাথে একমত পোষণ করে  তাঁকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দানে সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

আরও খবর

news image

দক্ষিণ গফরগাঁওকে আধুনিক ও মাদকমুক্ত উপজেলা গড়ার দাবি, তিন বছরে আমূল পরিবর্তনের আশ্বাস এমপি বাচ্চুর

news image

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬

news image

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬

news image

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬

news image

আটপাড়ায় উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

news image

বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

news image

দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা গঠন, প্রকাশিত হলো সরকারি গেজেট

news image

বিশ্বে মসজিদের সংখ্যায় তৃতীয় বাংলাদেশ, দেশে রয়েছে ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি মসজিদ।

news image

আটপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণের চেক ও গাছের চারা বিতরণ

news image

অবশেষে ৫৫ বছর পর মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করা গুলি,অস্ত্রোপচারে অপসারণে স্বস্তি পেলেন মন্নাস আলী

news image

আটপাড়ায় দুয়ারী (চায়না) জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,

news image

ইউপি ও পৌরসভা নির্বাচন আগে, পরে উপজেলা নির্বাচন

news image

নিকারের অনুমোদন: দেশে নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠন

news image

রূপগঞ্জ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত

news image

আদর্শনগর উপজেলা বাস্তবায়নের সিদ্ধান্তে শিক্ষার্থীদের বর্ণাঢ্য আনন্দ মিছিল

news image

লাগাতার তীব্র লোডশেডিংয়ের ক্ষোভে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুর।

news image

বকশীগঞ্জে সাত দিন ধরে নিখোঁজ দুই স্কুলছাত্রী, পরিবারে চরম উৎকণ্ঠা

news image

সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণা উদ্যোগে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎

news image

সবার জন্য কুরবানী ২০২৬' কার্যক্রম সম্পন্ন আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে'গরীবদের মাঝে গোশত বিতরণ।

news image

"পরিবারের সন্ধানে দুই কিশোরী, জামালপুরের সেল্টার হোমে নিরাপদ আশ্রয়ে সানজিদা ও আতিয়া"

news image

স্বরমুশিয়াবাসীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লিপি আক্তার রুনা

news image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত।

news image

আটপাড়ায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন ইবনে জাবিরের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

news image

মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম।

news image

নেত্রকোণার ১০ উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক সহায়তা: ৪১ হাজার পরিবার পাচ্ছে চাল ও নগদ অর্থ

news image

ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী হাজী রাসেল মাহমুদ

news image

বকশীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসফ’-এর শাখা কমিটির অনুমোদন

news image

আটপাড়ায় ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

news image

নেত্রকোণার বারহাট্টায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন

news image

নেত্রকোণায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬’ শুভ উদ্বোধন