পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি ১৮ জুলাই ২০২৬ ০৪:৩০ পি.এম
জুলাই শহীদ দিবস-২০২৬।
ঐতিহাসিক জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী বীর শহীদদের অসামান্য আত্মত্যাগের স্মরণে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে, জুলাই শহীদ দিবস-২০২৬। আজ ১৬ জুলাই বৃহস্পতিবার সারাদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গণমানুষের অধিকার আদায়ের এই মহান আন্দোলনের শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে নেত্রকোনাবাসী। আজ সকালে নেত্রকোনায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই স্মরণিকা কর্মসূচির সূচনা ঘোষণা করা হয়।
সকাল ৭.৩০ এ নেত্রকোনার জুলাই স্মৃতিস্তম্ভে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণও এ সময় উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ কে ভাবগম্ভীর পরিবেশে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন।
পরবর্তীতে নেত্রকোনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণদের সাথে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোনা পুলিশ সুপার মো.তরিকুল ইসলাম। অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের স্মৃতির প্রতি সম্মান নিবেদন শেষে তারা দেশের শান্তি,শৃঙ্খলা ও গণমানুষের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
জেলা প্রশাসন ও জেলা পুলিশের পাশাপাশি দিনভর বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, জুলাই ছাত্র-জনতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিস্তম্ভের বেদি।অন্যদিকে
জুলাই শহীদদের এই নিঃস্বার্থ আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ, দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন উপস্থিত সুধীজন ও ছাত্র-জনতা।উপস্থিত সকলের
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দক্ষিণ গফরগাঁওকে আধুনিক ও মাদকমুক্ত উপজেলা গড়ার দাবি, তিন বছরে আমূল পরিবর্তনের আশ্বাস এমপি বাচ্চুর
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
আটপাড়ায় উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা গঠন, প্রকাশিত হলো সরকারি গেজেট
বিশ্বে মসজিদের সংখ্যায় তৃতীয় বাংলাদেশ, দেশে রয়েছে ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি মসজিদ।
আটপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণের চেক ও গাছের চারা বিতরণ
অবশেষে ৫৫ বছর পর মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করা গুলি,অস্ত্রোপচারে অপসারণে স্বস্তি পেলেন মন্নাস আলী
আটপাড়ায় দুয়ারী (চায়না) জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,
ইউপি ও পৌরসভা নির্বাচন আগে, পরে উপজেলা নির্বাচন
নিকারের অনুমোদন: দেশে নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠন
রূপগঞ্জ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত
আদর্শনগর উপজেলা বাস্তবায়নের সিদ্ধান্তে শিক্ষার্থীদের বর্ণাঢ্য আনন্দ মিছিল
লাগাতার তীব্র লোডশেডিংয়ের ক্ষোভে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুর।
বকশীগঞ্জে সাত দিন ধরে নিখোঁজ দুই স্কুলছাত্রী, পরিবারে চরম উৎকণ্ঠা
সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণা উদ্যোগে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
সবার জন্য কুরবানী ২০২৬' কার্যক্রম সম্পন্ন আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে'গরীবদের মাঝে গোশত বিতরণ।
"পরিবারের সন্ধানে দুই কিশোরী, জামালপুরের সেল্টার হোমে নিরাপদ আশ্রয়ে সানজিদা ও আতিয়া"
স্বরমুশিয়াবাসীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লিপি আক্তার রুনা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত।
আটপাড়ায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন ইবনে জাবিরের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম।
নেত্রকোণার ১০ উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক সহায়তা: ৪১ হাজার পরিবার পাচ্ছে চাল ও নগদ অর্থ
ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী হাজী রাসেল মাহমুদ
বকশীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসফ’-এর শাখা কমিটির অনুমোদন
আটপাড়ায় ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোণার বারহাট্টায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন
নেত্রকোণায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬’ শুভ উদ্বোধন