(পলাশ পাল, জেলা প্রতিনিধি) ২৯ জুন ২০২৬ ১০:৪৮ পি.এম
নেত্রকোনার বারহাট্টা উপজেলার
শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজ পরিবেশ সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে সারা দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজারেরও বেশি প্রতিষ্ঠানে একযোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ২৯ জুন সোমবার দুপুর ২ টায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আরম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, সকল শ্রেণীর শিক্ষার্থী সহ জেলা উপজেলার আমন্ত্রিত প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ভার্চুয়ালি যুক্ত হয়ে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।
উল্লেখ্য যে, এর আগে পূর্ব ঘোষিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং দেশবাসীর প্রতি অন্তত একটি করে গাছ লাগানোর উদার্ত আহ্বান জানান। সেই সাথে প্রধানমন্ত্রী ক্রমান্বয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ও করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে , সরকারের আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবেই বর্তমান থেকেই এই মহতী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় প্রতিটি শিশুকে বছরে অন্তত একটি করে গাছ লাগাতে উৎসাহিত করা হবে। এই পরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় প্রায় পাঁচ কোটি গাছ রোপণ করা সম্ভব হবে।সেই সাথে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও জলবায়ুর ক্ষতি মোকাবিলায় তাদের সম্পৃক্ত করার উদ্যোগ ও নেওয়া হবে ।
বারহাট্টার রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা প্রশাসক মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. নূর উদ্দিন নূরু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, ও বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলসহ অন্যান্য দলীয় নেতা /নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
দক্ষিণ গফরগাঁওকে আধুনিক ও মাদকমুক্ত উপজেলা গড়ার দাবি, তিন বছরে আমূল পরিবর্তনের আশ্বাস এমপি বাচ্চুর
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
আটপাড়ায় উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা গঠন, প্রকাশিত হলো সরকারি গেজেট
বিশ্বে মসজিদের সংখ্যায় তৃতীয় বাংলাদেশ, দেশে রয়েছে ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি মসজিদ।
আটপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণের চেক ও গাছের চারা বিতরণ
অবশেষে ৫৫ বছর পর মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করা গুলি,অস্ত্রোপচারে অপসারণে স্বস্তি পেলেন মন্নাস আলী
আটপাড়ায় দুয়ারী (চায়না) জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,
ইউপি ও পৌরসভা নির্বাচন আগে, পরে উপজেলা নির্বাচন
নিকারের অনুমোদন: দেশে নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠন
রূপগঞ্জ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত
আদর্শনগর উপজেলা বাস্তবায়নের সিদ্ধান্তে শিক্ষার্থীদের বর্ণাঢ্য আনন্দ মিছিল
লাগাতার তীব্র লোডশেডিংয়ের ক্ষোভে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুর।
বকশীগঞ্জে সাত দিন ধরে নিখোঁজ দুই স্কুলছাত্রী, পরিবারে চরম উৎকণ্ঠা
সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণা উদ্যোগে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
সবার জন্য কুরবানী ২০২৬' কার্যক্রম সম্পন্ন আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে'গরীবদের মাঝে গোশত বিতরণ।
"পরিবারের সন্ধানে দুই কিশোরী, জামালপুরের সেল্টার হোমে নিরাপদ আশ্রয়ে সানজিদা ও আতিয়া"
স্বরমুশিয়াবাসীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লিপি আক্তার রুনা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত।
আটপাড়ায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন ইবনে জাবিরের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম।
নেত্রকোণার ১০ উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক সহায়তা: ৪১ হাজার পরিবার পাচ্ছে চাল ও নগদ অর্থ
ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী হাজী রাসেল মাহমুদ
বকশীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসফ’-এর শাখা কমিটির অনুমোদন
আটপাড়ায় ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোণার বারহাট্টায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন
নেত্রকোণায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬’ শুভ উদ্বোধন