নূর মুহাম্মদ আজাদী | বিভাগীয় প্রধান, ময়মনসিংহ ০৩ জুলাই ২০২৬ ০৪:৫৩ পি.এম
নির্বাচন কমিশন (ইসি)।
ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন আগে অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া, চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকাভুক্ত হয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এসব তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে নির্বাচন কমিশনের অগ্রাধিকার হচ্ছে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন সম্পন্ন করা। কারণ উপজেলা পরিষদ ও জেলা পরিষদের সদস্য কাঠামো ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের ওপর নির্ভরশীল। তাই ইউপি ও পৌরসভা নির্বাচন শেষ না করে উপজেলা বা জেলা পরিষদ নির্বাচন আয়োজন সম্ভব নয়।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার বলেন, “শতভাগ নিশ্চিতভাবে আগে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন হবে, এরপর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
নতুন ভোটারদের বিষয়ে তিনি জানান, প্রথমে ৩০ জুন পর্যন্ত বয়সসীমা নির্ধারণের চিন্তা থাকলেও পরে তা বাড়িয়ে ৩১ জুলাই করা হয়েছে। ফলে ওই তারিখের মধ্যে ১৮ বছর পূর্ণ হওয়া নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং তারা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।
তিনি আরও জানান, ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণসহ বিভিন্ন প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা একটি কর্মপরিকল্পনা তৈরি করেছেন। সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, আগামী অক্টোবর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। ভোটগ্রহণের প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।
এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রস্তুত করা প্রস্তাবনা অনুযায়ী, আগামী ১ অক্টোবর ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ ধরে ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। কমিশনের লক্ষ্য, অক্টোবর থেকে আগামী মার্চের মধ্যে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করা।
দক্ষিণ গফরগাঁওকে আধুনিক ও মাদকমুক্ত উপজেলা গড়ার দাবি, তিন বছরে আমূল পরিবর্তনের আশ্বাস এমপি বাচ্চুর
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
আটপাড়ায় উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা গঠন, প্রকাশিত হলো সরকারি গেজেট
বিশ্বে মসজিদের সংখ্যায় তৃতীয় বাংলাদেশ, দেশে রয়েছে ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি মসজিদ।
আটপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণের চেক ও গাছের চারা বিতরণ
অবশেষে ৫৫ বছর পর মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করা গুলি,অস্ত্রোপচারে অপসারণে স্বস্তি পেলেন মন্নাস আলী
আটপাড়ায় দুয়ারী (চায়না) জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,
ইউপি ও পৌরসভা নির্বাচন আগে, পরে উপজেলা নির্বাচন
নিকারের অনুমোদন: দেশে নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠন
রূপগঞ্জ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত
আদর্শনগর উপজেলা বাস্তবায়নের সিদ্ধান্তে শিক্ষার্থীদের বর্ণাঢ্য আনন্দ মিছিল
লাগাতার তীব্র লোডশেডিংয়ের ক্ষোভে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুর।
বকশীগঞ্জে সাত দিন ধরে নিখোঁজ দুই স্কুলছাত্রী, পরিবারে চরম উৎকণ্ঠা
সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণা উদ্যোগে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
সবার জন্য কুরবানী ২০২৬' কার্যক্রম সম্পন্ন আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে'গরীবদের মাঝে গোশত বিতরণ।
"পরিবারের সন্ধানে দুই কিশোরী, জামালপুরের সেল্টার হোমে নিরাপদ আশ্রয়ে সানজিদা ও আতিয়া"
স্বরমুশিয়াবাসীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লিপি আক্তার রুনা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত।
আটপাড়ায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন ইবনে জাবিরের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম।
নেত্রকোণার ১০ উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক সহায়তা: ৪১ হাজার পরিবার পাচ্ছে চাল ও নগদ অর্থ
ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী হাজী রাসেল মাহমুদ
বকশীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসফ’-এর শাখা কমিটির অনুমোদন
আটপাড়ায় ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোণার বারহাট্টায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন
নেত্রকোণায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬’ শুভ উদ্বোধন