নূর মুহাম্মদ আজাদী বিভাগীয় প্রধান ময়মনসিংহ ১০ জুলাই ২০২৬ ১১:৫৭ এ.এম
প্রতিষ্ঠানগুলোর বিস্তৃতি এ সংখ্যাকে সমৃদ্ধ করেছে।
মসজিদ মুসলমানদের জন্য পৃথিবীর সবচেয়ে পবিত্র ও সম্মানিত ইবাদতের স্থান। এটি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের কেন্দ্রই নয়, বরং ধর্মীয় শিক্ষা, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, ইসলামি জ্ঞানচর্চা, সামাজিক সম্প্রীতি এবং মানবিক কর্মকাণ্ডেরও অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
সাম্প্রতিক দেশীয় ও আন্তর্জাতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মসজিদের সংখ্যার দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বর্তমানে দেশে মোট ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি মসজিদ রয়েছে, যা বিশ্বের অন্যতম বৃহৎ ও ঘন মসজিদ নেটওয়ার্ক হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্য অনুযায়ী, দেশের বিভাগভিত্তিক মসজিদের সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে মোট ৭১ হাজার ৫৯৬টি মসজিদ রয়েছে। রাজধানী ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও ফরিদপুরসহ জনবহুল এলাকাগুলোতে বিপুলসংখ্যক মসজিদ গড়ে উঠেছে। প্রশাসনিক, অর্থনৈতিক ও জনসংখ্যাগত কেন্দ্র হওয়ায় এ বিভাগে মসজিদের সংখ্যাও সবচেয়ে বেশি।
দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে মোট ৬৩ হাজার ৭০৩টি মসজিদ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিস্তৃতি এ সংখ্যাকে সমৃদ্ধ করেছে।
এ ছাড়া রাজশাহী বিভাগে রয়েছে ৪৫ হাজার ৮৭৯টি, রংপুর বিভাগে ৪৫ হাজার ৭৯২টি, বরিশাল বিভাগে ৩৫ হাজার ৬৯১টি, খুলনা বিভাগে ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহ বিভাগে ৩১ হাজার ২১২টি এবং সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ। অর্থাৎ, দেশের আটটি বিভাগে মোট মসজিদের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি।
আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের ২০২৫ ও ২০২৬ সালের তথ্য অনুযায়ী, মসজিদের সংখ্যায় বিশ্বের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া, যেখানে নিবন্ধিত মসজিদের সংখ্যা প্রায় ৭ লাখ ৪৪ হাজার। দেশটির প্রায় প্রতিটি শহর, উপজেলা ও গ্রামে মসজিদ রয়েছে। রাজধানী জাকার্তার ইস্তিকলাল মসজিদ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ মসজিদ এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ না হলেও সেখানে প্রায় ৩ থেকে ৪ লাখ মসজিদ রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঐতিহাসিক জামে মসজিদ থেকে শুরু করে অসংখ্য স্থানীয় মসজিদ ভারতজুড়ে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে প্রতিষ্ঠিত।
বাংলাদেশে মসজিদের এই বিস্তৃত নেটওয়ার্ক দেশের ধর্মীয় চর্চা, সামাজিক সংহতি এবং ইসলামি সংস্কৃতির শক্তিশালী উপস্থিতির প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
দক্ষিণ গফরগাঁওকে আধুনিক ও মাদকমুক্ত উপজেলা গড়ার দাবি, তিন বছরে আমূল পরিবর্তনের আশ্বাস এমপি বাচ্চুর
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
আটপাড়ায় উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা গঠন, প্রকাশিত হলো সরকারি গেজেট
বিশ্বে মসজিদের সংখ্যায় তৃতীয় বাংলাদেশ, দেশে রয়েছে ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি মসজিদ।
আটপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণের চেক ও গাছের চারা বিতরণ
অবশেষে ৫৫ বছর পর মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করা গুলি,অস্ত্রোপচারে অপসারণে স্বস্তি পেলেন মন্নাস আলী
আটপাড়ায় দুয়ারী (চায়না) জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,
ইউপি ও পৌরসভা নির্বাচন আগে, পরে উপজেলা নির্বাচন
নিকারের অনুমোদন: দেশে নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠন
রূপগঞ্জ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত
আদর্শনগর উপজেলা বাস্তবায়নের সিদ্ধান্তে শিক্ষার্থীদের বর্ণাঢ্য আনন্দ মিছিল
লাগাতার তীব্র লোডশেডিংয়ের ক্ষোভে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুর।
বকশীগঞ্জে সাত দিন ধরে নিখোঁজ দুই স্কুলছাত্রী, পরিবারে চরম উৎকণ্ঠা
সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণা উদ্যোগে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
সবার জন্য কুরবানী ২০২৬' কার্যক্রম সম্পন্ন আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে'গরীবদের মাঝে গোশত বিতরণ।
"পরিবারের সন্ধানে দুই কিশোরী, জামালপুরের সেল্টার হোমে নিরাপদ আশ্রয়ে সানজিদা ও আতিয়া"
স্বরমুশিয়াবাসীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লিপি আক্তার রুনা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত।
আটপাড়ায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন ইবনে জাবিরের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম।
নেত্রকোণার ১০ উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক সহায়তা: ৪১ হাজার পরিবার পাচ্ছে চাল ও নগদ অর্থ
ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী হাজী রাসেল মাহমুদ
বকশীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসফ’-এর শাখা কমিটির অনুমোদন
আটপাড়ায় ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোণার বারহাট্টায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন
নেত্রকোণায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬’ শুভ উদ্বোধন