নূর মুহাম্মদ আজাদী বিভাগীয় প্রধান, ময়মনসিংহ ২৪ জুলাই ২০২৬ ১১:৪২ পি.এম
ইতোমধ্যে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও শিল্পায়নের সমন্বিত উন্নয়নের মাধ্যমে দক্ষিণ গফরগাঁওকে একটি আধুনিক, পরিকল্পিত ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার জোর দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘দক্ষিণ গফরগাঁও উপজেলা ফোরাম’ আয়োজিত ‘দক্ষিণ গফরগাঁওয়ের উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর দক্ষিণ গফরগাঁও নতুন উপজেলা হিসেবে বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে। তারা দাবি করেন, উপজেলা ঘোষণার পর গত পাঁচ মাসেই এলাকায় অভূতপূর্ব দৃশ্যমান উন্নয়নের সূচনা হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, আগামী তিন বছরের মধ্যেই অবহেলিত গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র আমূল বদলে দেওয়া হবে।
তিনি জানান, বর্তমানে গফরগাঁও পৌরসভায় ৩২ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। এছাড়া আরও ১৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প টেন্ডার প্রক্রিয়াধীন। দক্ষিণ গফরগাঁওয়ের সার্বিক উন্নয়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে পৃথক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এ প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেওয়া হয়েছে।
সভায় বক্তারা উপজেলা সদরের জন্য নির্ধারিত স্থানের প্রশংসা করে অবকাঠামো উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, শিল্পায়ন এবং ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশরাফ-উজ-জামানের সভাপতিত্বে এবং একুশে টেলিভিশনের বার্তা প্রযোজক আনোয়ারুল কাইয়ুম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিজিএপিএমইএ-এর সাবেক সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন মতি, মাউশির সাবেক পরিচালক প্রফেসর ড. সিরাজুল হক, ঢাকা সিএমএম মোস্তাফিজুর রহমান সোহেল এবং বিএসআরএফ সভাপতি মাসউদুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ
দক্ষিণ গফরগাঁওকে আধুনিক ও মাদকমুক্ত উপজেলা গড়ার দাবি, তিন বছরে আমূল পরিবর্তনের আশ্বাস এমপি বাচ্চুর
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
আটপাড়ায় উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা গঠন, প্রকাশিত হলো সরকারি গেজেট
বিশ্বে মসজিদের সংখ্যায় তৃতীয় বাংলাদেশ, দেশে রয়েছে ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি মসজিদ।
আটপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণের চেক ও গাছের চারা বিতরণ
অবশেষে ৫৫ বছর পর মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করা গুলি,অস্ত্রোপচারে অপসারণে স্বস্তি পেলেন মন্নাস আলী
আটপাড়ায় দুয়ারী (চায়না) জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,
ইউপি ও পৌরসভা নির্বাচন আগে, পরে উপজেলা নির্বাচন
নিকারের অনুমোদন: দেশে নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠন
রূপগঞ্জ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত
আদর্শনগর উপজেলা বাস্তবায়নের সিদ্ধান্তে শিক্ষার্থীদের বর্ণাঢ্য আনন্দ মিছিল
লাগাতার তীব্র লোডশেডিংয়ের ক্ষোভে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুর।
বকশীগঞ্জে সাত দিন ধরে নিখোঁজ দুই স্কুলছাত্রী, পরিবারে চরম উৎকণ্ঠা
সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণা উদ্যোগে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
সবার জন্য কুরবানী ২০২৬' কার্যক্রম সম্পন্ন আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে'গরীবদের মাঝে গোশত বিতরণ।
"পরিবারের সন্ধানে দুই কিশোরী, জামালপুরের সেল্টার হোমে নিরাপদ আশ্রয়ে সানজিদা ও আতিয়া"
স্বরমুশিয়াবাসীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লিপি আক্তার রুনা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত।
আটপাড়ায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন ইবনে জাবিরের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম।
নেত্রকোণার ১০ উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক সহায়তা: ৪১ হাজার পরিবার পাচ্ছে চাল ও নগদ অর্থ
ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী হাজী রাসেল মাহমুদ
বকশীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসফ’-এর শাখা কমিটির অনুমোদন
আটপাড়ায় ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোণার বারহাট্টায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন
নেত্রকোণায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬’ শুভ উদ্বোধন