শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
দুর্ঘটনা

বর-কনেসহ ১৪ জন নিহত: স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ

নিজস্ব প্রতিবেদক ১৩ মার্চ ২০২৬ ০৩:৫১ পি.এম

সড়ক নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বাগেরহাটের রামপালে বেলাই ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বর-কনেসহ ১৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত গভীর রাতে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চারজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আরও ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহ গ্রহণ করতে এসে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল ও আশপাশের এলাকা। নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শুধু সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রশাসনও এতে সম্মতি দেয়।

মরদেহ হস্তান্তরের সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে নৌবাহিনীর সদস্যরা উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং স্বজনদের বিভিন্নভাবে সহযোগিতা করেন।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সড়ক নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

আরও খবর

news image

আটপাড়ায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, লাখ টাকার ক্ষতি — দিশেহারা খামারিরা

news image

নেত্রকোণার আটপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

news image

জমিজমা নিয়ে বিরোধে আটপাড়ায় সংঘর্ষ, আহত ৩

news image

আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, চিকিৎসাধীন ৫

news image

বৈশাখী ঝড়ে মেলান্দহে মর্মান্তিক দুর্ঘটনা: গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

news image

আটপাড়ায় ঘরের ধর্ণায় ঝুলে যুবকের মৃত্যু।

news image

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

news image

আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

news image

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সাইমন গুরুতর আহত, ময়মনসিংহ মেডিকেলে রেফার

news image

আশুলিয়ায় ভাড়াবাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

news image

জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

news image

পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে, দুজনের মৃতদেহ উদ্ধার

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৪ শিশুর মৃত্যু

news image

আটপাড়ায় নদীতে গোসল করতে গিয়ে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

news image

নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

news image

বর-কনেসহ ১৪ জন নিহত: স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ

news image

বারহাট্টায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

news image

বারহাট্টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

news image

৯ বছরের শিশু খালি ঘরে ধর্নার সাথে ঝোলানো হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

news image

গাজীপুরের পুবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই সন্তান নিহত, পরিচয় অজ্ঞাত