লিমা আক্তার স্টাফ রিপোর্টার ১৯ মার্চ ২০২৬ ০৪:৩০ পি.এম
নেত্রকোনার আটপাড়া উপজেলার
নেত্রকোনার আটপাড়া উপজেলার লক্ষিপুর গ্রামে ফাতেমা আক্তার (১১) নামে এক শিশু কন্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা বাড়ির পাশের নদীতে গোসল করতে নামলে হঠাৎ পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে এলাকাবাসী উদ্ধার তৎপরতা শুরু করে।
পরবর্তীতে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দলের ইউনিট লিডার তরুন অর রশিদ খানের নেতৃত্বে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে নদী থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়।
আরও জানা যায়, ফাতেমার বাবা-মা চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করতেন। ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে তারা গ্রামে এসেছিলেন। এমন সময়েই ঘটে যায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নদী বা পানির কাছে একা না যাওয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
আটপাড়ায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, লাখ টাকার ক্ষতি — দিশেহারা খামারিরা
নেত্রকোণার আটপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
জমিজমা নিয়ে বিরোধে আটপাড়ায় সংঘর্ষ, আহত ৩
আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, চিকিৎসাধীন ৫
বৈশাখী ঝড়ে মেলান্দহে মর্মান্তিক দুর্ঘটনা: গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু
আটপাড়ায় ঘরের ধর্ণায় ঝুলে যুবকের মৃত্যু।
নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সাইমন গুরুতর আহত, ময়মনসিংহ মেডিকেলে রেফার
আশুলিয়ায় ভাড়াবাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে, দুজনের মৃতদেহ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৪ শিশুর মৃত্যু
আটপাড়ায় নদীতে গোসল করতে গিয়ে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
বর-কনেসহ ১৪ জন নিহত: স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ
বারহাট্টায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
বারহাট্টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
৯ বছরের শিশু খালি ঘরে ধর্নার সাথে ঝোলানো হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
গাজীপুরের পুবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই সন্তান নিহত, পরিচয় অজ্ঞাত