সামরুল হক, স্টাফ রিপোর্টার: ০১ এপ্রিল ২০২৬ ০৪:৩৮ পি.এম
জামালপুর রেলওয়ে থানাধীন
জামালপুর রেলওয়ে থানাধীন কেন্দুয়া রেলস্টেশনের কালিবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা বৃদ্ধার (প্রায় ৭০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবিনা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই বৃদ্ধা অসাবধানতাবশত রেললাইনের পাশ দিয়ে চলাচল করছিলেন। এ সময় দ্রুতগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃদ্ধার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে এবং খুলির হাড় ভেঙে যায়। তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে, নিহত বৃদ্ধার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, রেললাইনের পাশে অসতর্কভাবে চলাচল করায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তাই সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ চলাচলের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আটপাড়ায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, লাখ টাকার ক্ষতি — দিশেহারা খামারিরা
নেত্রকোণার আটপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
জমিজমা নিয়ে বিরোধে আটপাড়ায় সংঘর্ষ, আহত ৩
আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, চিকিৎসাধীন ৫
বৈশাখী ঝড়ে মেলান্দহে মর্মান্তিক দুর্ঘটনা: গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু
আটপাড়ায় ঘরের ধর্ণায় ঝুলে যুবকের মৃত্যু।
নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সাইমন গুরুতর আহত, ময়মনসিংহ মেডিকেলে রেফার
আশুলিয়ায় ভাড়াবাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে, দুজনের মৃতদেহ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৪ শিশুর মৃত্যু
আটপাড়ায় নদীতে গোসল করতে গিয়ে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
বর-কনেসহ ১৪ জন নিহত: স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ
বারহাট্টায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
বারহাট্টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
৯ বছরের শিশু খালি ঘরে ধর্নার সাথে ঝোলানো হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
গাজীপুরের পুবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই সন্তান নিহত, পরিচয় অজ্ঞাত