সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
দুর্ঘটনা

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সাইমন গুরুতর আহত, ময়মনসিংহ মেডিকেলে রেফার

সামরুল হক, স্টাফ রিপোর্টার: ১২ এপ্রিল ২০২৬ ০৯:২৯ পি.এম

প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাইমন নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার ব্যস্ততম উপজেলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে গরু বোঝাই একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইমনকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত সাইমন বকশীগঞ্জ ক্যাডেট একাডেমির দশম শ্রেণির ছাত্র। তার শিক্ষক মাইনুল ইসলাম (বিএসসি) জানান, প্রতিদিনের মতো সাইমন স্কুলে আসার পথে এই দুর্ঘটনার শিকার হয়, যা অত্যন্ত মর্মান্তিক।

প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তাকে সেখানে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সাইমনের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন।
সবার প্রার্থনা—মহান আল্লাহ যেন সাইমনকে দ্রুত সুস্থ করে তার পরিবার ও সহপাঠীদের মাঝে ফিরিয়ে আসে

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

গফরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

news image

গফরগাঁওয়ে তুলার গুদামে ভয়াবহ আগুন, পুড়েছে ৪ দোকান।

news image

পূর্বধলায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪

news image

গফরগাঁওয়ে জামালপুর কমিউটারের ৪ বগি লাইনচ্যুত, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

news image

আটপাড়ায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, লাখ টাকার ক্ষতি — দিশেহারা খামারিরা

news image

নেত্রকোণার আটপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

news image

জমিজমা নিয়ে বিরোধে আটপাড়ায় সংঘর্ষ, আহত ৩

news image

আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, চিকিৎসাধীন ৫

news image

বৈশাখী ঝড়ে মেলান্দহে মর্মান্তিক দুর্ঘটনা: গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

news image

আটপাড়ায় ঘরের ধর্ণায় ঝুলে যুবকের মৃত্যু।

news image

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

news image

আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

news image

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সাইমন গুরুতর আহত, ময়মনসিংহ মেডিকেলে রেফার

news image

আশুলিয়ায় ভাড়াবাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

news image

জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

news image

পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে, দুজনের মৃতদেহ উদ্ধার

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৪ শিশুর মৃত্যু

news image

আটপাড়ায় নদীতে গোসল করতে গিয়ে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

news image

নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

news image

বর-কনেসহ ১৪ জন নিহত: স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ

news image

বারহাট্টায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

news image

বারহাট্টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

news image

৯ বছরের শিশু খালি ঘরে ধর্নার সাথে ঝোলানো হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

news image

গাজীপুরের পুবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই সন্তান নিহত, পরিচয় অজ্ঞাত