লিমা আক্তার স্টাফ রিপোর্টার ২১ মার্চ ২০২৬ ১১:১৪ পি.এম
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে নির্মিত একটি ভাসমান (ড্রাম) সেতু ভেঙে পড়ে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২১ মার্চ ২০২৬) ঈদের দিন বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ঘুরতে আসা মানুষের অতিরিক্ত ভিড় ছিল সেতুটিতে। এক পর্যায়ে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হঠাৎ করেই সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়।
এ সময় সেতুর ওপর থাকা অনেকেই পানিতে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় বেশিরভাগ মানুষ তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ উদ্ধার অভিযানে ৪ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কার্যক্রম তদারকি করেন। এ ঘটনায় এলাকায় গভীর শোক বিরাজ করছে এবং নিহতদের পরিবারে চলছে মাতম।
স্থানীয়রা অভিযোগ করেছেন, সেতুটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। তারা ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
গফরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
গফরগাঁওয়ে তুলার গুদামে ভয়াবহ আগুন, পুড়েছে ৪ দোকান।
পূর্বধলায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪
গফরগাঁওয়ে জামালপুর কমিউটারের ৪ বগি লাইনচ্যুত, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ
আটপাড়ায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, লাখ টাকার ক্ষতি — দিশেহারা খামারিরা
নেত্রকোণার আটপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
জমিজমা নিয়ে বিরোধে আটপাড়ায় সংঘর্ষ, আহত ৩
আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, চিকিৎসাধীন ৫
বৈশাখী ঝড়ে মেলান্দহে মর্মান্তিক দুর্ঘটনা: গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু
আটপাড়ায় ঘরের ধর্ণায় ঝুলে যুবকের মৃত্যু।
নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সাইমন গুরুতর আহত, ময়মনসিংহ মেডিকেলে রেফার
আশুলিয়ায় ভাড়াবাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে, দুজনের মৃতদেহ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৪ শিশুর মৃত্যু
আটপাড়ায় নদীতে গোসল করতে গিয়ে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
বর-কনেসহ ১৪ জন নিহত: স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ
বারহাট্টায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
বারহাট্টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
৯ বছরের শিশু খালি ঘরে ধর্নার সাথে ঝোলানো হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
গাজীপুরের পুবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই সন্তান নিহত, পরিচয় অজ্ঞাত