নূর মুহাম্মদ আজাদী ময়মনসিংহ বিভাগীয় প্রধান ০৩ সেপ্টেম্বার ২০২৬ ০২:১৯ এ.এম
এতে দোকানগুলোর মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে স্টেশন রোডের সাহাবাড়ীর সামনের পুকুরপাড়ে অবস্থিত একটি টিনশেড মার্কেটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় দোকানমালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, পণ্ডিতপাড়ার জনি বেডিং স্টোরের তুলার গুদামে তুলা প্রক্রিয়াজাতকরণ মেশিনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় শর্টসার্কিট থেকে ফুলকি সৃষ্টি হয়। মুহূর্তেই সেই ফুলকি তুলায় লেগে আগুনের সূত্রপাত হয়।
পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের রনি ফোম, তাশারফ ওয়েল্ডিং, রঞ্জন কর্মকার ও বাঞ্ছারামের মাটির হাঁড়ি-পাতিলের দোকানে। এতে দোকানগুলোর মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত তুলার দোকানমালিক আলমগীর কবির, সোহেল ও রনি জানান, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গফরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
গফরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
গফরগাঁওয়ে তুলার গুদামে ভয়াবহ আগুন, পুড়েছে ৪ দোকান।
পূর্বধলায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪
গফরগাঁওয়ে জামালপুর কমিউটারের ৪ বগি লাইনচ্যুত, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ
আটপাড়ায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, লাখ টাকার ক্ষতি — দিশেহারা খামারিরা
নেত্রকোণার আটপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
জমিজমা নিয়ে বিরোধে আটপাড়ায় সংঘর্ষ, আহত ৩
আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, চিকিৎসাধীন ৫
বৈশাখী ঝড়ে মেলান্দহে মর্মান্তিক দুর্ঘটনা: গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু
আটপাড়ায় ঘরের ধর্ণায় ঝুলে যুবকের মৃত্যু।
নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সাইমন গুরুতর আহত, ময়মনসিংহ মেডিকেলে রেফার
আশুলিয়ায় ভাড়াবাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে, দুজনের মৃতদেহ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৪ শিশুর মৃত্যু
আটপাড়ায় নদীতে গোসল করতে গিয়ে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
বর-কনেসহ ১৪ জন নিহত: স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ
বারহাট্টায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
বারহাট্টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
৯ বছরের শিশু খালি ঘরে ধর্নার সাথে ঝোলানো হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
গাজীপুরের পুবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই সন্তান নিহত, পরিচয় অজ্ঞাত