শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
দুর্ঘটনা

জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

সামরুল হক, স্টাফ রিপোর্টার: ০৬ এপ্রিল ২০২৬ ০১:৩৬ পি.এম

পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। সড়ক ব্যবহার করতে বাধ্য হন।

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় তেল সংকটকে কেন্দ্র করে বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকেরা সড়ক অবরোধ করেছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মোশারফগঞ্জ এলাকার মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।


স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে মোশারফগঞ্জ এলাকার ওই ফিলিং স্টেশনে তেল সরবরাহ করা হবে। এ খবর পেয়ে শনিবার মধ্যরাত থেকেই বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক সেখানে ভিড় জমান। অনেকেই রাতভর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন তেল নেওয়ার আশায়।
কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর রোববার সকালে পাম্প কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে কোনো তেল মজুত নেই এবং এখনো তেল এসে পৌঁছায়নি। এ খবর শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন অপেক্ষমাণ চালকেরা। একপর্যায়ে তারা দেওয়ানগঞ্জ–জামালপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ গড়ে তোলেন।
অবরোধের ফলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন। অনেকেই বিকল্প সড়ক ব্যবহার করতে বাধ্য হন।


অবরোধে অংশ নেওয়া জুলফিকার আলী মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা শুনেছি পাম্পে তেল আছে, তাই রাত থেকেই লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু সকালে এসে বলা হচ্ছে তেল নেই। যদি তেল না-ই থাকে, তাহলে আগে থেকেই জানানো উচিত ছিল।”
এদিকে সাধারণ যাত্রীদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। যাত্রী আরিফা (২১) বলেন,
“দেশে তেলের সংকট এখন নতুন কিছু নয়, এটি যেন দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এভাবে সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা কোনো সমাধান হতে পারে না।”
নাম প্রকাশে অনিচ্ছুক ঝর্ণা ফিলিং স্টেশনের এক কর্মচারী জানান,
“আমাদের পাম্পে বর্তমানে কোনো তেল নেই। আমরা কাউকে বলিনি যে আজ তেল দেওয়া হবে। কোথা থেকে এই গুজব ছড়িয়েছে, তা আমাদের জানা নেই। তেল আসার কথা থাকলেও এখনো পৌঁছায়নি।”
খবর পেয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী ঘটনাস্থলে পৌঁছান। তিনি মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং অবরোধ তুলে নেওয়ার ব্যবস্থা করেন। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।


স্থানীয়রা মনে করছেন, তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা ও গুজব ছড়িয়ে পড়ার কারণেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করা এবং এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও খবর

news image

আটপাড়ায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, লাখ টাকার ক্ষতি — দিশেহারা খামারিরা

news image

নেত্রকোণার আটপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

news image

জমিজমা নিয়ে বিরোধে আটপাড়ায় সংঘর্ষ, আহত ৩

news image

আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, চিকিৎসাধীন ৫

news image

বৈশাখী ঝড়ে মেলান্দহে মর্মান্তিক দুর্ঘটনা: গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

news image

আটপাড়ায় ঘরের ধর্ণায় ঝুলে যুবকের মৃত্যু।

news image

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

news image

আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

news image

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সাইমন গুরুতর আহত, ময়মনসিংহ মেডিকেলে রেফার

news image

আশুলিয়ায় ভাড়াবাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

news image

জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

news image

পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে, দুজনের মৃতদেহ উদ্ধার

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৪ শিশুর মৃত্যু

news image

আটপাড়ায় নদীতে গোসল করতে গিয়ে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

news image

নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

news image

বর-কনেসহ ১৪ জন নিহত: স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ

news image

বারহাট্টায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

news image

বারহাট্টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

news image

৯ বছরের শিশু খালি ঘরে ধর্নার সাথে ঝোলানো হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

news image

গাজীপুরের পুবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই সন্তান নিহত, পরিচয় অজ্ঞাত