নিজস্ব প্রতিনিধি ২৬ জানু ২০২৬ ০৫:৪৫ পি.এম
মা ও দুই সন্তান নিহত, পরিচয় অজ্ঞাত
গাজীপুরের পুবাইল এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক মা ও তার দুই সন্তান নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের নাম ও ঠিকানা এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার আগে ওই নারী রেলওয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চান ট্রেন কখন আসবে। এ সময় দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা তাকে জানান—কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ওই লাইনে প্রবেশ করবে। এরপর ওই নারী তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে রেললাইন ধরে সামনে দিকে হাঁটতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি কাছাকাছি চলে এলে চালক একের পর এক হুইসেল বাজিয়ে সতর্ক সংকেত দিতে থাকেন। স্থানীয় লোকজনও চিৎকার করে সাবধান করার চেষ্টা করেন। এ সময় দুই সন্তান ভয়ে দুই দিকে সরে গেলেও দুর্ভাগ্যজনকভাবে ওই নারী ট্রেনের সামনে পড়ে যান। মুহূর্তের মধ্যেই তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। একই ঘটনায় তার দুই সন্তানও প্রাণ হারায়।
ঘটনার পরপরই এলাকায় শোকের মাতম শুরু হয়। স্থানীয় বাসিন্দারা আবেগঘন কণ্ঠে বলেন,
“মা তো সবসময় সন্তানের ঢাল হয়ে থাকে। সন্তানকে আগলে রাখে। কিন্তু এখানে উল্টো চিত্র—এমন হৃদয়বিদারক দৃশ্য আমরা জীবনে কখনো দেখিনি।”
খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই দুর্ঘটনা আবারও রেললাইন ব্যবহারে অসচেতনতা ও নিরাপত্তার অভাবের বিষয়টি সামনে এনেছে। স্থানীয়রা দ্রুত নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
গফরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
গফরগাঁওয়ে তুলার গুদামে ভয়াবহ আগুন, পুড়েছে ৪ দোকান।
পূর্বধলায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪
গফরগাঁওয়ে জামালপুর কমিউটারের ৪ বগি লাইনচ্যুত, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ
আটপাড়ায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, লাখ টাকার ক্ষতি — দিশেহারা খামারিরা
নেত্রকোণার আটপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
জমিজমা নিয়ে বিরোধে আটপাড়ায় সংঘর্ষ, আহত ৩
আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, চিকিৎসাধীন ৫
বৈশাখী ঝড়ে মেলান্দহে মর্মান্তিক দুর্ঘটনা: গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু
আটপাড়ায় ঘরের ধর্ণায় ঝুলে যুবকের মৃত্যু।
নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সাইমন গুরুতর আহত, ময়মনসিংহ মেডিকেলে রেফার
আশুলিয়ায় ভাড়াবাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে, দুজনের মৃতদেহ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৪ শিশুর মৃত্যু
আটপাড়ায় নদীতে গোসল করতে গিয়ে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
বর-কনেসহ ১৪ জন নিহত: স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ
বারহাট্টায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
বারহাট্টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
৯ বছরের শিশু খালি ঘরে ধর্নার সাথে ঝোলানো হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
গাজীপুরের পুবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই সন্তান নিহত, পরিচয় অজ্ঞাত