শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
দুর্ঘটনা

আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ১৮ এপ্রিল ২০২৬ ১০:২১ এ.এম

হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

নেত্রকোনার আটপাড়া উপজেলায় পানিতে ডুবে মরিয়ম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর শুনই ইউনিয়নের স্বল্প শুনই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত মরিয়ম ওই গ্রামের বাসিন্দা মোমেন মিয়ার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায় ছোট্ট মরিয়ম। অসাবধানতাবশত একপর্যায়ে সে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। বিষয়টি প্রথমে পরিবারের কেউ টের পাননি।
পরে মরিয়মকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে খোঁজ করলে পানির ওপর ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা।
তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র কন্যাকে হারিয়ে মরিয়মের পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, গ্রামাঞ্চলে উন্মুক্ত পুকুর ও জলাশয় শিশুদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। পরিবারের সামান্য অসচেতনতা বা অসাবধানতার কারণেই এমন দুর্ঘটনা ঘটে থাকে।
এলাকাবাসীর দাবি, পুকুরের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, শিশুদের একা বাইরে যেতে না দেওয়া এবং নিয়মিত নজরদারি বাড়ানো হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
চিকিৎসকরা জানান, পানিতে ডুবে যাওয়া শিশুর ক্ষেত্রে দ্রুত উদ্ধার ও তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বাড়ানো গেলে অনেক ক্ষেত্রে প্রাণ বাঁচানো সম্ভব।
ঘটনার পর স্থানীয় প্রশাসনসহ সচেতন মহল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও খবর

news image

আটপাড়ায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, লাখ টাকার ক্ষতি — দিশেহারা খামারিরা

news image

নেত্রকোণার আটপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

news image

জমিজমা নিয়ে বিরোধে আটপাড়ায় সংঘর্ষ, আহত ৩

news image

আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, চিকিৎসাধীন ৫

news image

বৈশাখী ঝড়ে মেলান্দহে মর্মান্তিক দুর্ঘটনা: গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

news image

আটপাড়ায় ঘরের ধর্ণায় ঝুলে যুবকের মৃত্যু।

news image

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

news image

আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

news image

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সাইমন গুরুতর আহত, ময়মনসিংহ মেডিকেলে রেফার

news image

আশুলিয়ায় ভাড়াবাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

news image

জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

news image

পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে, দুজনের মৃতদেহ উদ্ধার

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৪ শিশুর মৃত্যু

news image

আটপাড়ায় নদীতে গোসল করতে গিয়ে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

news image

নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

news image

বর-কনেসহ ১৪ জন নিহত: স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ

news image

বারহাট্টায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

news image

বারহাট্টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

news image

৯ বছরের শিশু খালি ঘরে ধর্নার সাথে ঝোলানো হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

news image

গাজীপুরের পুবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই সন্তান নিহত, পরিচয় অজ্ঞাত