নিজস্ব প্রতিবেদক ১৩ মার্চ ২০২৬ ০৪:১৮ পি.এম
কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে সুদিন সরকার (৪৩) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চাকুয়া গ্রামের বাসিন্দা ও মৃত রাজেন্দ্র সরকারের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (১৩ মার্চ) বেলা পৌনে ২টার দিকে উপজেলার চাকুয়া গ্রামের নলসিটি হাওরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে সুদিন সরকার গরু নিয়ে নলসিটি হাওরে ঘাস খাওয়াতে যান। দুপুরের দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে গরু নিয়ে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করছিলেন তিনি।
এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে আশপাশে থাকা কৃষকেরা দ্রুত তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, বজ্রপাতে আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত সুদিন সরকার স্ত্রী মনুষা সরকার ও দুই মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।
স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার স্ত্রী মনুষা সরকার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “সকালে বলছিল হাওরে গিয়ে গরুগুলারে একটু ঘাস খাওয়ায়া আসবে। কে জানত এটাই ওর শেষ যাওয়া হবে। এখন আমার দুই মেয়েকে নিয়ে কীভাবে বাঁচব, কিছুই বুঝতেছি না।
স্থানীয়রা জানান, সুদিন সরকার ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সাদাসিধে একজন মানুষ। তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আটপাড়ায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, লাখ টাকার ক্ষতি — দিশেহারা খামারিরা
নেত্রকোণার আটপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
জমিজমা নিয়ে বিরোধে আটপাড়ায় সংঘর্ষ, আহত ৩
আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, চিকিৎসাধীন ৫
বৈশাখী ঝড়ে মেলান্দহে মর্মান্তিক দুর্ঘটনা: গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু
আটপাড়ায় ঘরের ধর্ণায় ঝুলে যুবকের মৃত্যু।
নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সাইমন গুরুতর আহত, ময়মনসিংহ মেডিকেলে রেফার
আশুলিয়ায় ভাড়াবাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে, দুজনের মৃতদেহ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৪ শিশুর মৃত্যু
আটপাড়ায় নদীতে গোসল করতে গিয়ে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
বর-কনেসহ ১৪ জন নিহত: স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ
বারহাট্টায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
বারহাট্টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
৯ বছরের শিশু খালি ঘরে ধর্নার সাথে ঝোলানো হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
গাজীপুরের পুবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই সন্তান নিহত, পরিচয় অজ্ঞাত